Showing posts with label অরুন্ধতী রায়. Show all posts

ঘাস ফড়িং-এর শব্দ শোনা যায়-
অরুন্ধতী রায়

গণতন্ত্রের চেয়ে উত্তম জীবনব্যবস্থা আর কী আছে? যদি থেকেই থাকে, তবে কী তার স্বরূপ? গণতন্ত্রের সব উপাদান যদি আমরা জীর্ণ করে ফেলি তবে কী হবে আমাদের পরিনতি? 

গণতন্ত্র নিয়ে যত উচ্ছ্বাস, এটাই যেন আমাদের যেকোন ক্ষুদ্র-তুচ্ছ আশা-আকাঙ্ক্ষার মহৎ আশ্রয়স্থল, ব্যাক্তিস্বাধীনতা রক্ষার শেষ কবচ এবং আমাদের স্বপ্নময় উচ্চাশায় সঞ্জীবনীসুধা। যদি এমন হয় যে, এসব কিছুই সত্য নয়- আসলে গণতন্ত্র মেতেছে বিনাশের প্রলয় নাচনে, তা হলে?